ডিআরইউ পরিবারের জন্য বিনামূল্যে ক্যানসারের চিকিৎসা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
বিনামূল্যে ক্যানসার স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসা পাবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এ বিষয়ে অনকোলজি সেন্টার ট্রাস্ট এবং ডিআরইউ’র মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই এমওইউ সই হয়। ডিআরইউ’র পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এবং অনকোলজি সেন্টার ট্রাস্টের পক্ষে সচিব ইকবাল মাহমুদ চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, ডিআরইউ থেকে সরবরাহ করা আইডি কার্ড দেখিয়ে ডিআরইউ’র সদস্য এবং সদস্যের পরিবার কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট থেকে বিনামূল্যে ক্যানসার নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সুবিধা পাবেন।
এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও ছাড় পাওয়া যাবে। অনকোলজি সেন্টার ট্রাস্টের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে ৫০ শতাংশ ছাড়ে চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন ডিআরইউ’র সদস্য ও পরিবারের সদস্যরা।
স্তন ক্যানসার সচেতনতা মাসকে (অক্টোবর) সামনে রেখে ডিআরইউ এবং অনকোলজি সেন্টার ট্রাস্ট ‘ক্যানসার সচেতনতা এবং প্রাথমিক চিকিৎসা’ প্রদানের জন্য এই চুক্তি করেছে।
অনুষ্ঠানে ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু, নারীবিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন জানান, ১০ অক্টোবর স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে এ বছর বেশি বেশি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৪ জেলায় স্তন ক্যানসার সচেতনতা দিবস উদযাপন, লিফলেট বিতরণ, সেমিনার ও শোভাযাত্রা করা হবে।
এছাড়া অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে দেশব্যাপী স্তন ক্যানসার সচেতনতা ও স্ক্রিনিং করা হবে। এক হাজার নারীর ফ্রি প্রাথমিক স্ক্রিনিং করা হবে। লালমাটিয়ার কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট এই সেবা দেবে। আল্ট্রাসনোগ্রাম ও অন্যান্য (ম্যামোগ্রাম বাদে) পরীক্ষা ধানমন্ডির মেডিনোভায় ৫০ শতাংশ কম খরচে করা হবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



